করোনায় বরিশালের তিন হাসপাতালে ১৪ জনের মৃত্যু

করোনায় বরিশালের তিন হাসপাতালে ১৪ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| বুধবার, ৪ আগস্ট ২০২১| আপডেট ১২:৫৫

বরিশাল বিভাগে এক দিনে ৩ হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ৯ এবং করোনায় ৫ জন করোনা রোগী মৃত্যুবরণ করেন। আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭৭৩ জন। আজ বুধবার (০৪ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ৩৩৭ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৯৯৭ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৭৮ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছে ১৬৬ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ৯ জন উপসর্গ নিয়ে এবং দুইজন করোনা রোগীসহ মোট ১১ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন। এছাড়া পটুয়াখালী হাসপাতালে একজন এবং বরগুনা জেনারেল হাসপাতালে দুইজন করোনা রোগী মৃত্যুবরণ করেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ৪০ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৩৪৯ জন চিকিৎসাধীন রোগী আছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading