চামড়া কারখানায় আগুন
উত্তরদক্ষিণ| বুধবার, ৪ আগস্ট ২০২১| আপডেট ১৩:৩০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী এলাকায় চামড়া কারখানায় আগুন লেগেছে।
বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন ঢাকা পোস্টকে জানিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, দুপুর ১২টায় আমরা আগুনের খবর পাই। রূপসী এলাকার ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রিতে এখন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ।

