মালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭

মালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭

উত্তরদক্ষিণ| বুধবার, ৪ আগস্ট ২০২১| আপডেট ১৩:৪২

মালির মধ্যাঞ্চলে মঙ্গলবার (০৩ আগস্ট) একটি লরির সাথে একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে ৩৭ জন নিহত ও আরো অনেক জন আহত হয়েছেন। প্রচণ্ড বৃষ্টিপাতের সময় এ দুর্ঘটনা ঘটে। সরকার ও স্থানীয় কর্মকর্তারাএকথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, দূর্বল যোগাযোগ ও যানবাহন ব্যবস্থাপনার কারণে সাবেক ফরাসিকলোনীর এ দেশে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

সরকার তাদের সরকারি টুইটার বার্তায় জানায়, এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও আরো অনেক জন মারাত্মকভাবে আহত হয়েছেন।

এতে আরো বলা হয়, ‘জামবৌগৌতে সড়ক দুর্ঘটনার পর প্রাথমিকভাবে নিহততের এ তথ্য পাওয়া যায়। এ দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

মধ্য সে গৌঅঞ্চলের গভর্নর আলাসানিত্রাওরি এএফপি’কে বলেন, কৃষি পণ্যবাহী একটি লরির সাথে একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে রাস্তায় স্বল্প দূরত্বে দেখতে না পাওয়ার কারণে তা ঘটে বলে জানা যায়।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading