ফিফার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুর্নীতির দায়ে এক বছর নিষিদ্ধ

ফিফার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুর্নীতির দায়ে এক বছর নিষিদ্ধ

উত্তরদক্ষিণ| বুধবার, ৪ আগস্ট ২০২১| আপডেট ১৪:১৭

ফিফার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নেয়া ইসা হায়াতু দুর্নীতির দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হলেন। এর আগে একই কারণে দুর্নীতির দায়ে সাজা পান জেপ ব্লাটার।

এক বিবৃতিতে মঙ্গলবার (৩ আগস্ট) নিষেধাজ্ঞার পাশাপাশি আফ্রিকার ফুটবল কনফেডারেশনের সাবেক এই প্রধানকে ৩০ হাজার সুইস ফ্রাঁ জরিমানার বিষয়টিও নিশ্চিত করে ফিফা।

ক্যামেরুনের ৭৪ বছর বয়সী হায়াতু ২০১৭ সালের নির্বাচনে হারের আগ পর্যন্ত ২৯ বছর ছিলেন আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) সভাপতি। ফিফার সবচেয়ে বেশি সময়ের সহ-সভাপতিও ছিলেন তিনি।

২০১৫ সালে ফিফার সেই সময়ের সভাপতি ব্লাটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু হলে সংস্থাটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান হায়াতু। অভিযোগ প্রমাণিত হওয়ায় এখনও নিষিদ্ধ আছেন ৮৫ বছর বয়সী ব্লাটার। হায়াতু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির একজন অনারারি সদস্য।

ফিফার বিবৃতিতে বলা হয়েছে, সিএএফের সভাপতি থাকাকালীন হায়াতু ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত সময়কালের জন্য ফ্রান্স ভিত্তিক লাগারদে স্পোর্তসের সঙ্গে মিডিয়া ও মার্কেটিং সত্ত্বের চুক্তি করেছিলেন।

এ নিয়ে তদন্ত শেষে বিচারের রায়ে বলা হয়েছ, কনফেডারেশনের পক্ষ থেকে হায়াতু নিজের নাম ভাঙিয়ে অবৈধ চুক্তি করেছিলেন। যার কারণে সিএএফের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল।

হায়াতুর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে গতকাল মঙ্গলবার থেকে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ধরণের ফুটবল থেকে আগামী এক বছর নিষিদ্ধ থাকবেন তিনি। গণমাধ্যমের সঙ্গে কম কথা বলা হায়াতুর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading