চলচ্চিত্র পরিচালনায় আসছেন মিলন

চলচ্চিত্র পরিচালনায় আসছেন মিলন

উত্তরদক্ষিণ| বুধবার, ৪ আগস্ট ২০২১| আপডেট ১৫ঃ১০

অভিনেতা আনিসুর রহমান মিলন, যার অভিনয় জীবন শুরু হয় মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে। পরে তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সালাউদ্দিন লাভলু পরিচালিত রঙের মানুষ ধারাবাহিকে অভিনয় করে প্রথম পরিচিতি লাভ করেন। এর বাইরেও তার আরও একটি পরিচয় আছে, তিনি একজন নাট্যনির্মাতা। ২০১৭ সাল থেকে নিয়মিত টিভি নাটক নির্মাণ করছেন। যদিও প্রথম নির্মাণ ছিলো ১৯৯৯ সালে। এবার তাকে দেখা যাবে চলচ্চিত্র পরিচালক হিসেবে। নাম ‘লাল বাকসো’।

চলচ্চিত্র নিয়ে মিলন বলেন, আমি তো আর পেশাদার নির্মাতা নই। যত নাটক বানিয়েছি সেগুলোতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। কিন্তু নিজের কাজটা ঠিকমতো করতে চেষ্টা করি।

লাল বাকসোর গল্প মিলনের নিজের। এর চিত্রনাট্য লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী মাসুম রেজা। গল্প সম্পর্কে খুব একটা না বললেও শুধু বলেন, এই উপমহাদেশে যে ধরনের ছবি হয়, অনেকটা সেরকম একটা ছবি। ছবিটি দেখে মানুষ নড়েচড়ে বসবেন। তাদের মনে হবে, সিনেমায় এটাও হতে পারে।

ইতোমধ্যে গল্প লেখার কাজ শেষ হয়েছে। ছবিতে কে অভিনয় করবেন, কবে শুটিং তার কোনো কিছুই ঠিক হয়নি।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading