এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

উত্তরদক্ষিণ| বুধবার, ৪ আগস্ট ২০২১| আপডেট ১৮:২৫

এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্ট্রি কমিটির সভায় ইউনিটহোল্ডারদের জন্য ট্রাস্টি ১৭.৫০ শতাংশ বা ইউনিট প্রতি ১.৭৫ পয়সা ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এরপর ফান্ডটি এবছর সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে ২০১৫ সালে ফান্ডটি ১৫ শতাংশ ক্যাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। গত বছর লভ্যাংশ দিয়েছিল ৫ শতাংশ ক্যাশ।

বুধবার (৪ আগস্ট) ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া। ৩০ জুন, ২০২১ অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩ টাকা ১৪ পয়সা। এটি ফান্ডটির সর্বোচ্চ মুনাফা। সমাপ্ত সময়ে ফান্ডটি বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির রেকর্ডসম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ৩২ পয়সা।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading