আটকের পর র্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে পরীমনিকে
উত্তরদক্ষিণ| বুধবার, ৪ আগস্ট ২০২১| আপডেট ২১:০৫
চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ ও এলএসডি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পরীমনিকে নিজেদের হেফাজতে নিয়েছে র্যাব। তাকে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার (৪ আগস্ট) রাজধানীর বনানীর ১৯ নং রোডের ১২ নম্বর বাড়িতে বিকেল ৪টায় এ অভিযান শুরু হয়। আড়াই ঘণ্টার অভিযান শেষে পরীমনিকে আটক করা হয়।
অভিযানে অংশ নেওয়া র্যাবের একটি সূত্র জানায়, পরীমনির বাসা থেকে প্রায় ৫০-৬০ বোতল বিদেশি মদ উদ্ধার কারা হয়েছে।
এ বিষয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমনির বাসায় র্যাব অভিযান পরিচালনা করেছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

