টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উত্তরদক্ষিণ| বুধবার, ৪ আগস্ট ২০২১| আপডেট ২২:৩৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম‌্যাচেও জয় ছিনিয়ে আনায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৪ আগস্ট) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দ্বিতীয় জয়ে খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading