রাশমিকাকে নিয়ে যা বলল তার বাবা-মা

রাশমিকাকে নিয়ে যা বলল তার বাবা-মা

উত্তরদক্ষিণ| শুক্রবার, ৬ আগস্ট ২০২১| আপডেট ০৯:২৫

অভিনেত্রী রাশমিকা মান্দানা বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন। শুটিংয়ের জন‌্য নানা জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে এই অভিনেত্রীকে। এ নিয়ে তার বাবা-মা ভীষণ উদ্বিগ্ন।

রাশমিকা মান্দানা বলেন,‘বিভিন্ন স্থানে গিয়ে শুটিংয়ে অংশ নেওয়ার কারণে বাবা-মা খুব চিন্তিত। বাবা-মা হিসেবে তারা যে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন তাতে আমি খুবই আনন্দিত। কিন্তু শুটিং বন্ধ করার সিদ্ধান্তের বিষয়টি আমার হাতে নেই। তা ছাড়া শুটিং পিছিয়ে গেলে অনেক অসুবিধা হবে। সুতরাং, আমি কাজ বন্ধ করিনি, যতটা সম্ভব নিরাপত্তা বজায় রেখে কাজ করছি।’

রাশমিকার পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। এতে ‘আইকন স্টার’ আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে তাকে। ‘গীতা গোবিন্দম’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী জানান, আল্লুর সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা অনেক চমৎকার ছিল। সেটে অনেক মজা করেছেন তারা।

হিন্দি ভাষার ‘মিশন মজনু’ সিনেমায় দেখা যাবে রাশমিকাকে। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। পাশাপাশি হিন্দি ভাষার ‘গুডবাই’ সিনেমাতে অভিনয় করছেন রাশমিকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading