ইন্ডিয়া থেকে সিরাজগঞ্জে পৌঁছালো আরও ১৮২ টন অক্সিজেন

ইন্ডিয়া থেকে সিরাজগঞ্জে পৌঁছালো আরও ১৮২ টন অক্সিজেন

উত্তরদক্ষিণ| শুক্রবার, ৬ আগস্ট ২০২১| আপডেট ১০:৪২

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে ইন্ডিয়া থেকে আরও ১৮২ টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) নিয়ে পঞ্চম চালান ‘ইন্দো-বাংলা এক্সপ্রেস” ট্রেনটি সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসেছে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব জানান, দিবাগত রাত ১টার দিকে দিকে ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস নামক ট্রেনটি বরাবরের মতো কন্টেইনারে তরল অক্সিজেন নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলস্টেশনে এসে পৌঁছালে সকাল ৭টার দিকে খালাস কার্যক্রম শুরু হয়। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি পঞ্চমবারের মতো এ নিয়ে রেলপথে ইন্ডিয়া থেকে মোট ৯৮২ টন তরল অক্সিজেন বাংলাদেশে নিয়ে আসল।

শুক্রবার (৬ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে ট্রেনের কন্টেইনার থেকে সড়ক পথে বহনের জন্য অক্সিজেনবাহী ট্যাংকলরিতে খালাস কার্যক্রম। খালাস শেষে ট্যাংকলরিগুলো অক্সিজেন নিয়ে সড়ক পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশে ছেড়ে যাবে। সেখানে নেওয়ার পরে চাহিদা অনুযায়ী তা পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তে।

উল্লেখ্য, এর আগে ইন্ডিয়া থেকে গত ২৪, ২৮ ও ৩০ জুলাই এবং ১ আগস্ট ২০০টন করে তরল অক্সিজেন নিয়ে ৪ ধাপে আসা ৮০০ টন তরল অক্সিজেন সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এরপর আজ আবার ১৮২ টন অক্সিজেন এসে পৌঁছালে সকাল থেকে শুরু হয় খালাস কার্যক্রম। সন্ধ্যা নাগাদ সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে শেষ ট্যাংকলরিটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট এর উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানা গেছে। এদিয়ে ৫ম বারে সর্বমোট ৯’শ ৮২টন তরল অক্সিজেন রেলপথে দেশে আসলো।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading