সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মেট্রো স্পিনিং

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মেট্রো স্পিনিং
মেট্রো স্পিনিং

উত্তরদক্ষিণ| শুক্রবার, ৬ আগস্ট ২০২১| আপডেট ১১:১০

বিদায়ী সপ্তাহে (২-৫ আগস্ট) মাত্র তিন দিন লেনদেন হয়েছে। লেনদেনের এই তিন দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৯টির বা ৫২.২৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে মেট্রো স্পিনিংয়ের। খবর-ডিএসই।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মেট্রো স্পিনিংয়ের ক্লোজিং দর ছিল ১৯ টাকা ১০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৪ টাকা ৩০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ২৭.২৩ শতাংশ। এর মাধ্যমে মেট্রো স্পিনিং ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে জেমিনী সী ফুড, ‍সিমটেক্স, প্রিমিয়ার লিজিং, গোল্ডেন হার্ভেস্ট, সিভিও পেট্রোকেমিক্যাল, নাহী অ্যালুমিনিয়াম, এপোলো ইস্পাত, প্যাসিফিক ডেনিম এবং ওরিয়ন ফার্মার দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading