সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রাইম ইনস্যুরেন্স

সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রাইম ইনস্যুরেন্স

উত্তরদক্ষিণ| শুক্রবার, ৬ আগস্ট ২০২১| আপডেট ১১:৪০

বিদায়ী সপ্তাহে (২-৫ আগস্ট) মাত্র তিন দিন লেনদেন হয়েছে। লেনদেনের তিন দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৭টির বা ৪৩.৮৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ইনস্যুরেন্স। খবর-ডিএসই।

গত সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে প্রাইম ইনস্যুরেন্সের দর ছিল ৬৮ টাকা ৭০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৯ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৯ টাকা ৪০ পয়সা বা ১৩.৬৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ইন্সুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, প্রভাতী ইন্সুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স, পিপলস ইন্সুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স, শ্যামপুর সুগার, পপুলার লাইফ ইন্সুরেন্স এবং পূরবী জেনারেল ইন্সুরেন্সের দর কমেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading