বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে যা বললেন সারা
উত্তরদক্ষিণ| শুক্রবার, ৬ আগস্ট ২০২১| আপডেট ১১:৫৫
বলিউড জনপ্রয়ি অভিনেত্রী সারা আলী খান। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ তিনি। সারার আরেক পরিচয় তিনি অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের মেয়ে। ভালোবেসে ১৯৯১ সালে বিয়ে করেন এই দম্পতি।সারার বাবা-মায়ের বিচ্ছেদ হয় ২০০৪ সালে।
সারা বলেন, তাদের জন্য এটা খুব স্বাভাবিক ছিল, কারণ তাদের দুটি বিকল্প ছিল। হয় একই বাড়িতে বাস করতে হবে অথবা বা আলাদা ভাবে বাস করা। ‘আমি এখন আমার মায়ের সঙ্গে থাকি। মা আমার প্রিয় বন্ধু। বাবাকে যখন দরকার হয় তখন ফোনে পাই, প্রয়োজনে দেখাও করতে পারি।’
মা-বাবার বিচ্ছেদ নিয়ে ‘কেদারনাথ’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘তারা একসঙ্গে সুখী ছিলেন না। আর সেই কারণে বিচ্ছেদই সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল।’
অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী কারিনা কাপুরের প্রেমে পড়েন সাইফ। তাদের প্রায়ই একসঙ্গে উৎসব উদযাপন করতে দেখা যায়। সম্প্রতি পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন সারা এবং তৈমুর এবং জেহকে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন।

