সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
উত্তরদক্ষিণ| শুক্রবার, ৬ আগস্ট ২০২১| আপডেট ১২:১০
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯৭ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ১৫ লাখ ৪০ হাজার ১৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.২৪ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ২ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ৮৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৯ কোটি ২৯ লাখ ২৩ হাজার টাকা। সাইফ পাওয়ারটেক লেনদেনের তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ৫ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৪৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৩ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জিপিএইচ ইস্পাতের ১৪৪ কোটি ৫৭ লাখ ৪৮ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১২৯ কোটি ২৮ লাখ ৬১ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ১০৮ কোটি ৮৭ লাখ ৪৩ হাজার টাকার, এসএস স্টিলের ৮৪ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৭৮ কোটি ৪৬ লাখ ৫৯ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৭৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার টাকার এবং বেক্সিমকো ফার্মার ৭৪ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে।

