যাত্রাবাড়ীতে ফার্নিচার দোকানের আগুন নিয়ন্ত্রণে
উত্তরদক্ষিণ| শুক্রবার, ৬ আগস্ট ২০২১| আপডেট ১৭:০০
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশে একটি ফার্নিচারের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার।
শুক্রবার দুপুর ২টা ৭ মিনিটে আগুনের ঘটনাটি ঘটে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
রাসেল জানান, দুপুরে যাত্রাবাড়ির ৪৮ নম্বর ওয়ার্ডের একটি ফার্নিচারের দোকানে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

