নগদ লভ্যাংশ পাঠিয়েছে রেকিট বেনকিজার
উত্তরদক্ষিণ| শুক্রবার, ৬ আগস্ট ২০২১| আপডেট ২০:৪০
রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে কোম্পানিটির আয় হয়েছে ২৫০ কোটি ৭৫ লাখ ৯২ হাজার টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল ২৫৮ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ব্যবসা কমেছে ৭ কোটি ৮১ লাখ ১৯ হাজার টাকা বা ৩ দশমিক শূন্য ২ শতাংশ।
এদিকে চলতি হিসাব বছরের ছয় মাসে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৯ কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকা, যা আগের বছরের একই সময় হয়েছিল ২৭ কোটি ১৭ লাখ ৩৬ হাজার টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা ২ কোটি ১৩ লাখ ৬১ হাজার টাকা বা ৭ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৪০০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে রেকিট বেনকিজারের পর্ষদ।
আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস ছিল ১৫৬ টাকা ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭০ টাকা ৯৫ পয়সা।

