ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, আপডেট ১৫:৩৫
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ১১৩ জন ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১২ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।
ইউডি/রেজা

