গ্রোথ ফান্ডের ৮৮% ইউনিট বিক্রি করবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স

গ্রোথ ফান্ডের ৮৮% ইউনিট বিক্রি করবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স
সন্ধানী লাইফ

উত্তরদক্ষিণ| শুক্রবার, ৬ আগস্ট ২০২১| আপডেট ২১:৩৪

এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৮৮ শতাংশ ইউনিট বিক্রি করবে ফান্ডটির করপোরেট উদ্যোক্তা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সূত্রে জানা যায়, মিউচুয়াল ফান্ডটির করপোরেট উদ্যোক্তা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কাছে থাকা মোট ১ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৩৩০টি ইউনিটের মধ্যে ১ কোটি ৪৮ লাখ ৪৬ হাজার ৩৩০ ইউনিট বিক্রি করার ঘোষণা দিয়েছে, যা ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারমূল্যে ডিএসইর পাবলিক মার্কেটে বিক্রি করতে পারবে।

সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৬১ পয়সা, যা আগের বছর একই সময় ইউনিটপ্রতি লোকসান হয়েছিল ৯৯ পয়সা।

এদিকে চলতি হিসাব বছরের নয় মাসে (জুলাই-মার্চ) ফান্ডটির ইপিইউ হয়েছে ১ টাকা ৪০ পয়সা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading