অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উত্তরদক্ষিণ| শনিবার, ৭ আগস্ট ২০২১| আপডেট ১১:৫৫

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টুয়েন্টিতে শনিবার (৭ আগস্ট) মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে অষ্ট্রেলিয়াকে ১০ রানে হারায় স্বাগতিক বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন ক্রিকেট সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী, অস্ট্রেলিয়াকে পরাজিত করায় বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

এর আগে বাংলাদেশ প্রথম টি টুয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে এবং দ্বিতীয় টি টুয়েন্টি ম্যাচে ৫ উইকেটে পরাজিত করে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading