যুগলদের চুমু: এ কী করলেন এলাকাবাসীরা!
উত্তরদক্ষিণ| শনিবার, ৭ আগস্ট ২০২১| আপডেট ১৪:১৫
প্রকাশ্যেই ঘনিষ্ঠ হচ্ছিলেন যুগলরা, চলছিল দেদার চুমু (কিসিং ) খাওয়া। এমনই ঘটনা ঘটেছে মুম্বইয়ের বোরিভলি অঞ্চলের সত্যম শিবম সুন্দরম এলাকার সামনে। প্রেমিক যুগলের চুমুর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন ওই এলাকার বাসিন্দারা।
বিকেলে থেকে শুরু করে রাত পর্যন্ত চুমু খাওয়ার উপদ্র অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার বাসিন্দারা । এনিয়ে ততপর হয়েছেন তাঁরা। এমনকি এ ব্যাপারে পুলিশি হস্তক্ষেপেরও দাবি জানান এলাকার বাসিন্দারা । ঘটনাটি মুম্বইয়ের বোরিভলি অঞ্চলের সত্যম শিবম সুন্দরম আবাসনের ঠিক সামনে। চুমুর খাওয়ার দাপট আটকাতে এবার তাঁরা রীতিমতো পোষ্টার দিয়েছেন। তাতে লেখা, “ নো কিসিং জোন ”। এলাকার সামনের পার্কিং লনেও লেখা “ নো কিসিং জোন”। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও।
এলাকার বাসিন্দ বক্তব্য লকডাউন থাকার কারণে সন্ধ্যে নামতেই রাস্তায় বিশেষ লোকজন থাকেন না। আর সেই সুযোগে যুগলরা এসে এখানে প্রেমের নামে দেদার চুমু খাচ্ছে। যে দৃশ্য চোখে দেখা যায় না। তাঁদের দাবি, অনেকবার বারণ করেও কাজ হয়নি তাই এই বিজ্ঞপ্তি। এমনকি এই নিয়ে তাঁরা পুলিশেও অভিযোগ জানান কিন্তু তাতেও কাজ হয়নি।
এলাকার এক বাসিন্দা বলেন ,তাঁরা চুমু খাওয়ার বিরোধী নন, তবে তার বহর যেভাবে দিন দিন বাড়ছে তা আর মেনে নেওয়া যাচ্ছে না। আবাসনে অনেক শিশুরা রয়েছে। এই দৃশ্য তাদের ওপর কুপ্রভাব ফেলতে পারে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়ায় আপাতত স্বস্তিতে আবাসিকরা। তবে আবাসিকদের এহেন আচরণে বেজায় চেটেছেন যুগলরা।

