পরীমণির সদস্যপদ স্থগিত করল শিল্পী সমিতি

পরীমণির সদস্যপদ স্থগিত করল শিল্পী সমিতি

উত্তরদক্ষিণ| শনিবার, ৭ আগস্ট ২০২১| আপডেট ১৭:৪০

সময়ের আলোচিত ও গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আজ শনিবার (৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানান সমিতির নেতৃবৃন্দ। চলচ্চিত্র শিল্পী ও তাদের এই সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপরাধে পরীমণির বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নেতারা।

সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, পরীমণির ঘটনাটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না। পরীর বিষয়টির মামলা চলমান। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। আমরা তাই তার সদস্যপদ স্থগিত করলাম। আজ কেবিনেট বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সব সদস্যের মতামত নেয়া হয়েছে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading