শিক্ষক আব্দুল জব্বারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
উত্তরদক্ষিণ| রবিবার, ৮ আগস্ট ২০২১| আপডেট ০২:০০
কিশোরগঞ্জের নিকলী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল জব্বার মাস্টারের মৃত্যুতে শনিবার গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
গত শুক্রবার (৬ আগস্ট) রাতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রয়াত আব্দুল জব্বার মাস্টার ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শিক্ষক। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

