৮ মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা

৮ মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা

উত্তরদক্ষিণ| রবিবার, ৮ আগস্ট ২০২১| আপডেট ১৩:১০

পুঁজিবাজারে তালিকাভুক্ত আট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। ফান্ডগুলোর ট্রাস্টি সভা ১১ আগস্ট অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডগুলোর ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হচ্ছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, আইসিবি ইমপ্লয়িজ প্রভিডেন্ট ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ড, পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ওয়ান, আইসিবি সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইসিবি অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড ওয়ান।

আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১১ আগস্ট বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। ট্রাস্টি সভায় ফান্ডটির ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে। সেই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

আইসিবি ইমপ্লয়িজ প্রভিডেন্ট ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১১ আগস্ট বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। ট্রাস্টি সভায় ফান্ডটির ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে। সেই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১১ আগস্ট বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১১ আগস্ট বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। ট্রাস্টি সভায় ফান্ডটির ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে। সেই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১১ আগস্ট বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা ১১ আগস্ট বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। আইসিবি সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১১ আগস্ট বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। আইসিবি অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা ১১ আগস্ট বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। ট্রাস্টি সভায় ফান্ডগুলোর ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে। সেই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading