বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের শ্রদ্ধা

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের শ্রদ্ধা

উত্তরদক্ষিণ| রবিবার, ৮ আগস্ট ২০২১| আপডেট ১৩:৪০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

রবিবার (৮ আগস্ট) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গমাতার সমাধিতে শ্রদ্ধা অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, যুগ্ম সচিব অসীম কুমার দে ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading