রণবীরের সমান পারিশ্রমিক চেয়ে বিপাকে দীপিকা, বানশালি’র মুভি থেকে বাদ!

রণবীরের সমান পারিশ্রমিক চেয়ে বিপাকে দীপিকা, বানশালি’র মুভি থেকে বাদ!

উত্তরদক্ষিণ| রবিবার, ৮ আগস্ট ২০২১| আপডেট ১৪:৪৫

সম্প্রতি বলিউডে সঞ্জয় লীলা বানশালির সিনেমার নায়িকা মানেই যেন দীপিকা পাডুকোন। এর মধ্যে বানশালির পরিচালনায় তিনটি ছবিতে অভিনয় করে তিনটি ফিল্মফেয়ারসহ বহু পুরস্কার জিতে নিয়েছিলেন দীপিকা পাডুকোন। বানশালির এই ছবির সাফল্য তার কেরিয়ারকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। পাশাপাশি এই তিনটি সিনেমায় অভিনয় করেছিলেন রণবীর সিং-ও। দর্শকদের কাছেও দারুণভাবে গৃহীত হয়েছে দীপিকা-রণবীরের স্ক্রিন রসায়ন। বানশালির পরবর্তি ছবি ‘বৈজু বাওরা’-তে আবারো একবার দিপিকা-রণবীর জুটির স্ক্রিন শেয়ারের খবরে নড়েচড়ে বসেছিল বলিউড। রণবীর তো বটেই, ‘বৈজু বাওরা’-তে দীপিকার অভিনয়ের বিষয়টি শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার বাকি ছিল। কিন্তু তা আর হলো না। একেবারে শেষমুহূর্তে এ এসে সিনেমা থেকে বাদ পড়লেন দীপিকা!

5 reasons why Ranveer Singh and Deepika Padukone are meant for each other |  Filmfare.com
রণবীর সিং ও দীপিকা পাডুকোন

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, পারিশ্রমিকের অংক নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে পরিচালক এবং নায়িকার মধ্যে। নিজের অন্যান্য ছবির মতোই এই ছবিরও অন্যতম প্রযোজক বানশালি স্বয়ং। তাই তার কাছে নাকি ছবির নায়ক রণবীর সিংয়ের সমপরিমাণ পারিশ্রমিক দাবি করেছিলেন দীপিকা। এক টাকা বেশিও নয়, কমও নয়।

Padmavati controversy: Sanjay Leela Bhansali has only himself to blame
সঞ্জয় লীলা বানশালি

‘বৈজু বাওরা’ থেকে দীপিকাকে বাদ দিচ্ছেন বানশালি!
বানশালির পরিচালনায় তিনটি ছবিতে অভিনয় করে তিনটি ফিল্মফেয়ারসহ বহু পুরস্কার জিতে নিয়েছিলেন দীপিকা শোনা যাচ্ছে, রণবীর সিংয়ের পারিশ্রমিকের অঙ্কটা বেশ চড়া। দীপিকারও কম কিছু নয়। তবে রণবীরের কাছাকছি নয়। তাই এখন যদি প্রযোজককে ছবির নায়িকাকেও ছবির নায়কের সমান পারিশ্রমিকের অঙ্ক দিতে হয় তাহলে ছবির বাজেট একলাফে বেড়ে যাবে কয়েক গুণ। যার কারণে সমস্যায় পরতে হচ্ছে প্রযোজক সংস্থাকে। তবু আপ্রাণ চেষ্টা করেছিলেন বানশালি। কিন্তু দীপিকাকে নাকি তার সিদ্ধান্তের থেকে সরানো যায়নি। শেষপর্যন্ত অন্য কোনও উপায় না থাকায় দীপিকাকে ছবি থেকে বাদ দেওয়া হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেননি দুজনের কেউই।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading