বৃটেনের বাদুড়ের রাশিয়া পাড়ি!

বৃটেনের বাদুড়ের রাশিয়া পাড়ি!

উত্তরদক্ষিণ| রবিবার, ৮ আগস্ট ২০২১| আপডেট ১৮:৫৫

সম্ভবত ১ হাজার ২০০ মাইল পাড়ি দেয়ার ইচ্ছে ছিল লন্ডন চিড়িয়াখানার আলোচিত বাদুড়টির। তাইতো বৃটেন থেকে এ দূরত্ব অতিক্রম করে রাশিয়ার দিকেই ছুটছিল সে। কিন্তু সে আশায় গুঁড়েবালি। রাশিয়ান বিড়ালের আক্রমণে প্রাণেই মারা পড়তে হয়। বৃটেন থেকে কোন বাদুড়ের ইউরোপ পাড়ি দিয়ে এতদূর পর্যন্ত যাবার কোনো নজির আগে পাওয়া যায়নি।খবর বিবিসির।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, সেই বাদুড়টির বৈজ্ঞানিক নাম নাথুসিয়াস পিপিস্ট্রেল। এটি অতিক্ষুদ্র একটি বাদুড় এবং এটি স্ত্রী। এর ওজন হচ্ছে মাত্র ৮ গ্রাম। রাশিয়ার পস্কভ অঞ্চলে মলগিনো গ্রামে বিড়ালের আক্রমণে মৃত বাদুড়টিকে দেখতে পান স্থানীয় এক নারী। এ নারীরই চোখে পড়ে যে বাদুড়টির পাখায় একটি রিং লাগানো রয়েছে- এবং তাতে ইংরেজিতে ‘লন্ডন চিড়িয়াখানা’ কথাটি লেখা রয়েছে।

লন্ডনে বাদুড়ের গতিবিধি পর্যবেক্ষণকারী ব্রায়ান ব্রিগস জানান, বাদুড়টির পাখায় ২০১৬ সালে এই রিংটি লাগিয়ে দিয়েছিলেন তিনি। এ ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রাণী সংরক্ষণে অবদান রাখা এবং এরকম ব্যতিক্রমী একটি প্রাণীর জীবন সম্পর্কে জানতে পারাটা খুবই চমকপ্রদ ব্যাপার। ব্রিটেনের বাদুড় সংরক্ষণের একটি ট্রাস্টকে এ ঘটনার কথা জানানোর পর তারা এটিকে বাদুড়ের চলাচলের ক্ষেত্রে একটি দারুন তথ্যপ্রাপ্তি বলে অভিহিত করেছে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading