বিধিনিষেধ শিথিল হলেও খুলছে না বিনোদন কেন্দ্র
উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ১৬:১৫
আগামী ১১ আগস্ট থেকে কঠোর বিধিনিষেধ শিথিল হলেও দেশের সকল বিনোদন কেন্দ্র চালুর অনুমতি দেয়া হয়নি। একইসঙ্গে অনুমতি থাকছে না জনসমাবেশ করারও। আজ সোমবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান চালুর বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। আগে ভ্যাকসিনেশন জোরদার হচ্ছে কীভাবে ছাত্রদের আগে ভ্যাকসিন দেয়া যায়। তারপর উনারা এটা ব্রিফ করবেন।
গণপরিবহন চালুর বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলোচনা করবে কতগুলো গাড়ি চলবে।
ইউডি/এজেএস

