১৬ আগস্ট সানলাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা
উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ১৬:১০
আগামী সোমবার (১৬ আগস্ট) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। খবর-ডিএসই।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ,২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ২০১৯ সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি।
ইউডি/তাঅ

