টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ; একাদশে পরিবর্তন দুটি

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ; একাদশে পরিবর্তন দুটি

উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ১৭:৪৫

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। আজ সোমবার (৯ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যে ৬ টায় ম্যাচটি শুরু হবে।

এ ম্যাচে টাইগার একাদশে পরিবর্তন দুটি। শামিম পাটোয়ারির পরিবর্তে জায়গা পেয়েছেন মোসাদ্দেক এবং পেসার শরিফুলের বদলি পেস অলরাউন্ডার সাইফউদ্দিন।

ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। আজ শেষ ম্যাচ জিতে শেষটা রাঙাতে চায় সাকিব-আফিফরা। অন্যদিকে, চতুর্থ ম্যাচে জয় পেয়ে সে ধারা বজায় রাখতে চায় অজিরাও। শেষ ম্যাচে জয় নিয়েই বাড়ি ফিরতে চায় ম্যাথু ওয়েডের দল।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ১০৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় ৩৭টি। টাইগাররা হেরেছে ৬৭টি ম্যাচে। দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়। পরিসংখ্যান বিবেচনায়, অস্ট্রেলিয়ানদের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে সংখ্যাটি উন্নতি করার চেষ্টা করবে বাংলাদেশ।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading