ডেঙ্গু: একদিনে হাসপাতালে ভর্তি আরও ২১০ রোগী

ডেঙ্গু: একদিনে হাসপাতালে ভর্তি আরও ২১০ রোগী

উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ১৮:০৫

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৮১ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন।

সোমবার (৯ আগস্ট) বিকেলে সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২১০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় নতুন ১৮১ জন এবং ঢাকার বাইরে নতুন রোগী ভর্তি হয়েছে ২৯ জন। এনিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩১ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৬৩ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৬৮ জন।

এর আগে রবিবার ২২৪ জন ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো। এছাড়াও গত ৭ আগস্ট ২০৪ জন, ৬ আগস্ট ২১৪ জন, ৫ আগস্ট ২১৮ জন, ৪ আগস্ট ২৩৭ জন, ৩ আগস্ট ২৬৪ জন এবং গত ২ আগস্ট দেশে সর্বোচ্চ ২৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে আজ (৯ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৪ হাজার ৭৫৩ জন। তাদের মধ্য থেকে একইসময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত হয়েছেন তিন হাজার ৮০৮ জন রোগী।

এদিকে, স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগী নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৪টি মৃত্যুর তথ্য পাঠানো হলেও আইইডিসিআর এখনাও কোনো মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading