দরপতনের শীর্ষে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স

দরপতনের শীর্ষে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স

উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ১৭:২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৯ আগস্ট) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির দর ৩ টাকা ৯০ পয়সা বা ৬.৪৭ শতাংশ কমেছে। খবর-ডিএসই।

সোমবার কোম্পানিটি সর্বশেষ ৫৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ১০৩ বারে ৯ লাখ ৬৭ হাজার ৭৯৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৩ লাখ টাকা। লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরমিকসের ১ টাকা ৬০ পয়সা বা ৫.৭৩ শতাংশ দর কমেছে। ই-জেনারেশন লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৬০ পয়সা বা ৫.২৯ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, পিপলস ইন্স্যুরেন্স, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, প্রাইম ইন্স্যুরেন্স ও মেট্রো স্পিনিং মিলস লিমিটেড।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading