ব্রেকিং: মিয়ানমারের ভূমিকম্প, প্রভাব কক্সবাজার-চট্টগ্রামে

ব্রেকিং: মিয়ানমারের ভূমিকম্প, প্রভাব কক্সবাজার-চট্টগ্রামে

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ০০:৩০

বঙ্গোপসাগরের মিয়ানমারের জলসীমানায় ভূমিকম্প হয়েছে, যার প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রামে মৃদু কম্পন অনুভূত হয়েছে।

সোমবার (০৯ আগস্ট) রাত প্রায় ১০ টার দিকে ইন্ডিয়া-বার্মা প্লেটের সংযোগস্থলের হালকা ভূমিকম্প হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির পরিচালক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানান।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪, যা হালকা প্রকৃতির।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রফেশনাল এসিসটেন্ট মিজানুর রহমান জানান, ঢাকা থেকে ৪২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে ১২২ কিলোমিটার দক্ষিণ পূর্বে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।

রাত ৯ টা ৩৮ মিনিট ৩২ সেকেন্ড সময়ে রিখটার স্কেলে ৪.৩ মাত্রা ধরা পড়েছে।

তিনি বলেন, “কক্সবাজার থেকে কাছাকাছি ভূকম্পন হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading