বিয়ে নিয়ে গুঞ্জন ‘রণলিয়া’
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ০৮:১০
বলিউডের রণবীর কাপুর ও আলিয়া ভাটবেশ কয়েকবছর হলো চুটিয়ে প্রেম করছেন । গত বছরই তাদের বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এবার বিষয়টি খোলাসা করে দিলেন লারা দত্ত।
সম্প্রতি ‘বেলবটম’ সিনেমার ট্রেলার ইন্দিরা গান্ধি-রূপী লারা দত্তকে বেশ ভালোভাবে গ্রহণ করেছে দর্শকরা। এজন্য গত কয়েক দিন ধরেই তিনি সংবাদের শিরোনামে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়াতেও অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ সিনেদর্শকরা। সেই অভিনেত্রী-ই এক ইন্ডিয়া সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুললেন রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে।
সাক্ষাৎকারে লারাকে প্রশ্ন করা হয়েছিল, বলি তারকাদের নিয়ে কিছু গুজব, যা সত্যি হতে পারে? সেপ্রসঙ্গে কথা বলতে গিয়েই লারা জানান, তিনি এই প্রজন্মের তারকাদের মধ্যে পড়েন না, তাই সবকথা বলতে পারবেন না। তবে রণবীর-আলিয়ার (রণলিয়া) প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘আমার বিশ্বাস ওরা এবছরই বিয়ে করছেন’।
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সেটেই আলিয়ার সঙ্গে রণবীর কাপুরের প্রেমের সূত্রপাত। সেই সিনেমা বছর তিনেক ধরে এখনও মুক্তির অপেক্ষায়। এর মধ্যে আলিয়া বেশ কয়েকটা ছবির কাজ করে ফেললেও রণবীরকে কিন্তু আর কোনো ছবিতে দেখা যায়নি। তা লারা দত্তর কথাটা কি সত্যি যে, চলতি বছরেই গাটছড়া বাঁধতে চলেছেন রণবীর-আলিয়া? নেটদুনিয়া এখন সেই মুহূর্তের অপেক্ষায়।
ইউডি/কেএস

