প্রকল্প থেকে নিজের নাম বাদ দিলেন প্রধানমন্ত্রী

প্রকল্প থেকে নিজের নাম বাদ দিলেন প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ১৬:১৫

‘শেখ হাসিনা সোলার পার্ক জামালপুর’ শীর্ষক প্রকল্প থেকে নিজের নাম বাদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় কিছু প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করলে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তাতে অনুমোদন দেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, আজকের একনেক বৈঠকে ‘শেখ হাসিনা সোলার পার্ক জামালপুর’ শীর্ষক একটি প্রকল্প উপস্থাপন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমার নাম বাদ দিতে হবে।’ কিন্তু নামটি রাখার জন্য সদস্যরা অনুরোধ করেন। তারা বলেন, ‘এটা আইকনিক প্রকল্প। তাই আপনার নাম থাকা প্রয়োজন।’ কিন্তু শেষ পর্যন্ত রাজি হননি প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী এ প্রকল্পের নতুন নাম ‘সোলার পার্ক, মাদারগঞ্জ, জামালপুর’ দিতে বলেছেন। পর্যায়ক্রমে সারা দেশে জরাজীর্ণ সেতু ও বেইলি সেতু ভেঙে নতুন সেতু করার নির্দেশ দিয়েছেন তিনি। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মারক সংগ্রহের নির্দেশও দিয়েছেন শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আজকের সভায় প্রধানমন্ত্রী দুধকুমার নদীর ড্রেজিং ভালোভাবে করতে নির্দেশ দিয়েছেন। সব সংস্থার সঙ্গে সমন্বয় করে ড্রেজিং করার নির্দেশ দিয়েছেন তিনি।’

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading