বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি কাম্য নয়, শূলে চড়ানো হবে: পররাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ১৬:১০
বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি করা হলে শূলে চড়ানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার (১০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। এটা খুব ভালো উদ্যোগ। এখানে কোনো চাঁদাবাজি হচ্ছে না। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি কাম্য নয়।
ওই আয়োজন উপলক্ষে আয়োজকদের ৫০ লাখ টাকা সহায়তা দিয়েছে আনোয়ার গ্রুপ ও বাংলাদেশ ফিন্যান্স। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা দেয়া হয়।
অনুষ্ঠানে আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন ২৫ লাখ ও বাংলাদেশ ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ২৫ লাখ টাকার প্রতীকী চেক হস্তান্তর করেন।
ইউডি/এজেএস

