করোনা অতিমারিতে সরকার শিল্পীদের পাশে রয়েছে: কে এম খালিদ

করোনা অতিমারিতে সরকার শিল্পীদের পাশে রয়েছে: কে এম খালিদ

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ২১:০০

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, চলমান করোনা অতিমারিতে সরকার শিল্পী-সংস্কৃতিকর্মীদের পাশে রয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) করোনায় কর্মহীন ঢাকা মহানগর উত্তর জনপদের শতাধিক সংস্কৃতিকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।

রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গীতাঞ্জলির আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় মন্ত্রণালয়ের পক্ষ হতে করোনায় কর্মহীন ঢাকার উত্তরা জনপদের ২০০ জন সংস্কৃতিকর্মীর জন্য ২,৫০০ টাকা হারে পাঁচ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, উল্লেখিত সংগঠনের মাধ্যমে এ পর্যন্ত ৩১ বার ভালোবাসার উপহারস্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

অনুষ্ঠানে বলা হয়েছে, গত বছর মন্ত্রণালয় থেকে করোনা অতিমাররির কারণে সারাদেশের কর্মহীন ১২ হাজারের বেশি সংস্কৃতিকর্মীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ৬ হাজার শিল্পী ও সংস্কৃতিকর্মীকে সহায়তা দেয়া হয়েছে। শীঘ্রই আরো দুই হাজর ৩০০ জনকে মন্ত্রণালয় হতে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading