করোনা: বগুড়ায় আরও ৭ জনের মৃত্যু

করোনা: বগুড়ায় আরও ৭ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১৩:২৫

বগুড়ায় করোনা এবং উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে ২ জন করোনায় এবং ৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময় সুস্থ হয়েছেন আরও ১২৮ জন।

বুধবার (১১ আগস্ট) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান। করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন— সদরের মিনতাজুর রহমান (৫৬) এবং সোনাতলার রাবেয়া বেগম (৫৩)।

গত ২৪ ঘণ্টায় জেলার ৪২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর ফলাফলে নতুন করে আরও ৭৩ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৭ দশমিক ১৩ শতাংশ। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ১৯ হাজার ৯৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ২১৬ জন। মারা গেছেন ৬০৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৫৭ জন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading