বিক্রেতা সংকটে ৪ কোম্পানির শেয়ার

বিক্রেতা সংকটে ৪ কোম্পানির শেয়ার

উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১৩:১০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১১ আগস্ট) লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা সংকটে ৪ কোম্পানির। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। খবর-ডিএসই।
কোম্পানিগুলো হচ্ছে- ইসলামিক ফিন্যান্স, সাউথবাংলা ব্যাংক, শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার মিলস লিমিটেড।

বুধবার বেলা ১২টা ৪১ মিনিট পর্যন্ত ইসলামিক ফিন্যান্সের স্ক্রিনে ৩৫ ৫৪ হাজার ১০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিকে একই সময়ে সাউথবাংলা ব্যাংকের স্ক্রিনে ৩ কোটি ৯৭ লাখ ১৯ হাজার ৬২১টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়।

একই সময়ে শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার মিলস লিমিটেডর স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading