সূচকের সামান্য উত্থান হলেও কমেছে লেনদেন

সূচকের সামান্য উত্থান হলেও কমেছে লেনদেন

উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১৫:১০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১১ আগস্ট) মূল্য সূচকের সামান্য উত্থানে শেষ হয়েছে লেনদেন। তবে এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৬৩ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। বুধবার ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। বুধবার ডিএসইতে ২ হাজার ২১২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিন থেকে ৬২৭ কোটি ২২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৪০ কোটি ১১ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬২৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়েছে।

বুধবার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, দর কমেছে ২৩৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ২৮৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৮৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading