আবারও লেনদেন শীর্ষে বেক্সিমকো

আবারও লেনদেন শীর্ষে বেক্সিমকো
বেক্সিমকো

উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১৫:২০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১১ আগস্ট) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১৯৯ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৯৬ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকার। ৬৮ কোটি ৬৪ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাফার্জ হোলসিম, ইসলামি ফাইন্যান্স, ওরিয়ন ফার্মা, এপোলো ইস্পাত, বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স এবং জিপিএইচ ইস্পাত।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading