দর বাড়ার শীর্ষে সাউথবাংলা ব্যাংক
উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১৫:৪০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১১ আগস্ট) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১১টির বা ২৯.৫২ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত নতুন কোম্পানি সাউথবাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। বুধবার শেয়ারটির দর বেড়েছে ১ টাকা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৬৬ বারে ৮ হাজার ২৪৭টি শেয়ার লেনদেন করে। খবর-ডিএসই।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামিক ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির দর ৫ টাকা ১০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল হাউজিংয়, মিরাকল ইন্ডাস্ট্রিজ, কপারটেক, মালেক স্পিনিং, প্রিমিয়ার সিমেন্ট, ফু-ওয়াং সিরামিক, শাইনপুকুর সিরামিক, এপোলো ইস্পাত এবং রহিম টেক্সটাইল দর বেড়েছে।

