চিরচেনা রুপে রাজধানী

চিরচেনা রুপে রাজধানী

উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১৬:০৫

আজ থেকে বিধিনিষেধ উঠে যাওয়ায় রাজধানীতে বেড়েছে মানুষের চলাচল ও রাস্তায় গাড়ির চাপ। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাজধানীর সকল শ্রেণীর মানুষের সমাগম বেড়েছে। ঠিক যেন করোনার আগের সেই কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে রাজধানীতে। বুধবার (১১ আগস্ট) সকাল থেকে গণপরিবহন চলতে শুরু করেছে, অফিসগামী মানুষদের চলাচল বেড়েছে।

সকালে মোহম্মদপুর, শংকর, ধানমন্ডি ১৫, জিগাতলা, সাইন্সল্যাব, নিউমার্কেট ও শাহবাগ এলাকায় যানজট দেখা গেছে। এসময় রাস্তায় ব্যাক্তিগত গাড়ির পাশাপাশি চাপ বেড়ছে গণপরিবহনের। তাছাড়া শপিংমল মার্কেটে যাচ্ছেন অনেকে।

অফিসগামী মো. আবদুল মান্নানের সাথে কথা হলে তিনি জানান, আজ থেকে অফিস শুরু হয়েছে। অফিসে যাওয়ার জন্য বাসের অপেক্ষা আছি। কয়েকটা বাসে যাত্রী বেশি ছিলো তাই উঠেনি অপেক্ষা করছি একটু খালি বাস পেলে উঠে যাবো।

বাস চালক শামীম জানান, আজ থেকে আমরা বাস নিয়ে রাস্তায় নেমেছি। সকাল থেকে মোটামুটি যাত্রী ভালোই পাওয়া যাচ্ছে। যারা মাক্স পরেনি তাদের মাক্স পড়ার কথা বলা হচ্ছে। দীর্ঘদিন লকডাউনে আমাদের খুব কষ্টে দিন পার করতে হয়েছে। সরকারের এবারের নির্দেশনা অব্যাহত রাখলে আমরা বেঁচে যাব।

শংকর মোড়ে কথা হয় এক ট্রাফিক পুলিশের সাথে তিনি বলেন, রাজধানী যেনো পুরাতন রুপে ফিরেছে। আগের মতই বেড়েছে কর্মব্যস্ত মানুষের চলাচল। সকাল থেকে গাড়ি ও মানুষের চাপ বেড়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading