দর পতনের শীর্ষে নূরাণী ডাইং
উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১৬:১০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১১ আগস্ট) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৬টির বা ৬২.৭৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে নূরাণী ডাইংয়ের। খবর-ডিএসই।
মঙ্গলবার (১০ আগস্ট) নূরাণী ডাইংয়ের ক্লোজিং দর ছিল ১০ টাকা ৬০ পয়সা। বুধবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ৬.৬০ শতাংশ কমেছে। এর মাধ্যমে নূরাণী ডাইং ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড, এপেক্স ফুড, বীকন ফার্মা, ফারইস্ট ফাইন্যান্স, ইসলামি ফাইন্যান্স, একমি ল্যাব, ওয়াটা কেমিক্যাল, এএমসিএল প্রাণ এবং এপেক্স স্পিনিংয়ের দর কমেছে।

