দর বৃদ্ধির শীর্ষে এসবিএসি
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১| আপডেট ১৫:৪৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১২ আগস্ট) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৯টির বা ৫৫.৫৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এসবিএসি ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বুধবার (১১ আগস্ট) এসবিএসি ব্যাংকের ক্লোজিং দর ছিল ১১ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১২ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এসবিএসি ব্যাংক ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোক্যামিক্যাল, রিং সাইন, শাইনপুকুর সিরামিক, নূরানী, আলিফ ম্যানুফ্যাকচারিং, আইপিডিসি, ইউনাইটেড ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স এবং এবি ব্যাংকের দর বেড়েছে।

