জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিএসইর দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিএসইর দোয়া মাহফিল অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১| আপডেট ২০:২০

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্মে শোক সভা ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল ৪টায় সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি কমিশনার ড. মিজানুর রহমান।

শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের ওপর আলোচনা করা হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading