নতুন ভাবে জুটি বেধেছেন আল্লু অর্জুন-রাশমিকা
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১| আপডেট ০৯:১৫
ইন্ডিয়ার দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা। নতুন ভাবে আবারো জুটি বেধেছেন আল্লু অর্জুন-রাশমিকা ।‘পুষ্পা’ সুকুমার পরিচালিত এ সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করছেন আল্লু অর্জুন।
‘পুষ্পা’ সিনেমাটি দুই পার্টে নির্মিত হবে। বর্তমানে প্রথম পার্টের শুটিং প্রায় শেষের দিকে। প্রথম অংশের কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় পার্টের শুটিং শুরু হবে। এবার শোনা যাচ্ছে, নতুন আরেকটি সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন রাশমিকা।
পরিচালক শ্রীরাম বেনু ‘আইকন’ নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সিনেমাটির প্রধান চরিত্রের কাস্টিংয়ের কাজ শুরু করেছেন নির্মাতারা। এতে দুটি প্রধান নারী কেন্দ্রীয় চরিত্র রয়েছে। আর তাতে অভিনয়ের জন্য রাশমিকা ও পূজা হেগড়েকে নেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক। খুব শিগগির এই দুই অভিনেত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। পূর্বে তারা দুজনেই আল্লু অর্জুনের সঙ্গে কাজ করেছেন। সুতরাং আল্লুর বিপরীতে তাদের কাজের বিষয়ে আপত্তি থাকার কথা নয়!
এই সিনেমায় একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লুকে। এতে তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা। এছাড়া আরো আছেন— প্রকাশ রাজ, জগপতি বাবু, হরিশ উথামা, ভ্যানিলা কিশোর, অনুসূয়া ভরদ্বাজ প্রমুখ। আগামী ডিসেম্বরে এটি মুক্তির কথা রয়েছে।
‘পুষ্পা’ ছাড়াও হিন্দি ভাষার ‘মিশন মজনু’ সিনেমায় দেখা যাবে রাশমিকাকে। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। পাশাপাশি হিন্দি ভাষার ‘গুডবাই’ সিনেমাতে অভিনয় করছেন রাশমিকা।
ইউডি/কেএস

