ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়লেন ব্রড

ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়লেন ব্রড

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১| আপডেট ০৯:৪২

ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড ডান পায়ের কাফ ছিড়ে যাওয়ায় ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন । বুধবার (১১ আগস্ট) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এই তথ্য জানায়।

লর্ডসে দ্বিতীয় টেস্ট সামনে রেখে মঙ্গলবারের অনুশীলনের সময় চোট পান ব্রড। ইসিবি এক বিবৃতি দিয়েছে, ‘বুধবার দুপুরের সময় লন্ডনে ব্রডের এমআরআই স্ক্যান করানো হয়েছে, চিঁড় ধরা পড়েছে।’ বিকল্প হিসেবে সাকিব মাহমুদকে দলে যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে একাধিক চোট শঙ্কায় ইংল্যান্ড। ব্রড ছিটকে গেলেন। জেমস অ্যান্ডারসনের ফিটনেস নিয়ে রয়েছে অনিশ্চয়তা। একাদশে মার্ক উড সম্ভবত খেলতে যাচ্ছেন। মঈন আলীও ফিরতে পারেন।

অ্যান্ডারসন খেলতে না পারলে টেস্ট অভিষেক হয়ে যেতে পারে ল্যাঙ্কাশায়ার পেসার সাকিবের। ২২টি প্রথম শ্রেণি খেলা এই তরুণের নামের পাশে ৬৫ উইকেট, ইনিংসে পাঁচ উইকেটও নেন একবার। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতে ১৩.৬৬ গড়ে ৯ উইকেট নিয়ে দারুণ ছাপ রেখেছেন তিনি।

ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্ট ড্র হয়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তাই দুই দলই সমানে সমান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading