পদ্মা সেতুর পিলারে ফের ফেরির ধাক্কা

পদ্মা সেতুর পিলারে ফের ফেরির ধাক্কা

উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৩ আগস্ট ২০২১| আপডেট ১০:৫৫

মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে শুক্রবার (১৩ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে কাকলি নামে একটি ফেরি সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়।

কাকলি ফেরির চালক মো. বাদল হোসেন এ খবর নিশ্চিত করে জানান, ফেরিটি পদ্মা সেতুর ১১-১২ পিলারের মধ্য দিয়ে আসার কথা। কিন্তু বৈরি আবহাওয়ায় পদ্মা নদীর প্রচণ্ড স্রোত ও বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরির একপাশে ফাটল ধরে।

তিনি আরও জানান, তবে ফাটল পানির স্তরের ওপরে থাকায় ফেরিতে পানিও ওঠেনি। এছাড়া পদ্মা সেতুর পিলারেরও কোনো ক্ষতি হয়নি। ধাক্কা লাগার পর ফেরিটি নিয়ে নিরাপদে শিমুলিয়া ঘাটে আসা গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চালক মো. বাদল হোসেন জানান, ফেরিটির কারিগরি সমস্যা ছিল। যে বিষয়টি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাট কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading