সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
বেক্সিমকো

উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৩ আগস্ট ২০২১| আপডেট ১২:১৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৯-১২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৭৯ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই’র সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৭ কোটি ৭১ লাখ ৮৮ হাজার ৬৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৩২ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। কোম্পানিটির ২১ কোটি ১৯ লাখ ১৪ হাজার ৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩৯ কোটি ৬ লাখ ৯১ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। কোম্পানিটির ৫ কোটি ৭৪ লাখ ৮৪ হাজার ৪৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৯ কোটি ২২ লাখ ৩১ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ২১৩ কোটি ৫২ লাখ ৩৯ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১৯২ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ১৯১ কোটি ৫১ লাখ ৯৪ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৪৩ কোটি ১৬ লাখ ১৮ হাজার টাকার, এপোলো ইস্পাতের ১৪১ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১৩৪ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ১২৯ কোটি ২ লাখ ৬২ হাজার টাকার লেনদেন হয়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading