নিউ ইয়র্কের টাইম স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন

নিউ ইয়র্কের টাইম স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন

উত্তরদক্ষিণ| শনিবার, ১৪ আগস্ট ২০২১| আপডেট ১১:২০

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই প্রথমবারের মতো বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিলবোর্ডে দেখতে পাবেন বিদেশিরা।

আগামী রবিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে তাঁর দুর্লভ কিছু ছবি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। ওইদিন মধ্যরাত ১২টা ১ মিনিট থেকে পরের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড করে বঙ্গবন্ধু’র ছবি প্রদর্শন করা হবে। এর মোট ব্যাপ্তিকাল হবে ৩ ঘণ্টায় মোট ৭২০ বার প্রদর্শিত হবে।

এই প্রদর্শনীর উদ্যোক্তা নিউ ইয়র্কের ‘এনওয়াই ড্রিমস প্রোডাকশন’। প্রতিষ্ঠানটির কর্ণধার ফাহিম ফিরোজ মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তার এ উদ্যোগের কথা জানান।

ফাহিম ফিরোজ বলেন, ঐতিহাসিক টাইমস স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধু’র ছবি প্রদর্শনের উদ্যোগ সম্পূর্ণ ব্যক্তিগত এবং এই উদ্যোগের সাথে কোন রাজনৈতিক সম্পৃক্ততা নেই। আমরা প্রাথমিক উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছি এবং এই উদ্যোগ সফল করতে এবং ভালো করতে প্রয়োজনে বঙ্গবন্ধুর ছবি ছাড়াও তাঁর কিছু কিছু কথা বাংলা/ইংরেজিতে প্রচার বা ভাষণ প্রচার করা যায় কিনা তা নিয়েও ভাবা হচ্ছে। তিনি তার উদ্যোগটি সফল করার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading